মহীরুহের শুকনো অন্তরে
সন্ধ্যার না বলা দুঃখের
নিরন্তর প্রেমের প্রাকৃত সান্ধ্য ভাষা
স্তব্ধ বুকে ভাসে
নক্ষত্র রাত্রির প্রাচীন আকাশ
নেমে আসে মাটির উঠোনে
পৃথিবীর আদিম নীরব বেদনার
আলো অন্ধকারে ধূসর জগৎ
ভাঙা প্রান্তরের করুণ কান্নার সুরে
ক্রমশ মিলিয়ে যায় শরীরের
করোটি ও স্নায়ুর হাহাকারের গভীর দেশে
অনুভবের মরমী নিসর্গে দুঃখের সৌন্দর্য্য
শিরার স্রোতস্বিনীর অস্ফুট চেতনার গর্ভে
আমাদের জন্ম দেয়
প্রান্তরের প্রতিধ্বনি আর
অবশেষে ভাঙা কান্না
আমার ফেরার পথ আলো করে—
বুঝেছি আমিই সেই মহীরুহের
বিক্ষিপ্ত শরীরে রাত্রির তারাভরা আকাশে
অনেক কাল জেগে থেকে
সকল তৃষ্ণার্ত হৃদয়ে
প্রার্থিত প্রেম চেয়েছি ছড়াতে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
বুঝেছি আমিই সেই মহীরুহের বিক্ষিপ্ত শরীরে রাত্রির তারাভরা আকাশে অনেক কাল জেগে থেকে সকল তৃষ্ণার্ত হৃদয়ে প্রার্থিত প্রেম চেয়েছি ছড়াতে..... Love has mysterious powers It makes cry And makes laugh again It makes meditated And makes fallacious again It makes rich and impoverishes again Love It’s low spirit in enjoyment of existence And superpower in the amorphous