এঁকেছি হাহাকার Poem by Soumen Chattopadhyay

এঁকেছি হাহাকার

Rating: 5.0

এঁকেছি হাহাকার
সৌমেন চট্টোপাধ্যায়

আরো ঘন হয়ে আসে সেই দীর্ঘরাত
সন্ধ্যার আকাশ ভেঙে জীবন তাপের
গলন্ত আঁধার
মুহূর্তে সকল অভিজ্ঞতা
বুকের মরমী প্রান্তরে বিলুপ্ত দৃশ্যের অন্তরে
পৃথিবীর মুখোমুখি হয়


প্রস্ফুটিত অতীত ছড়িয়ে
আছে পথে পথে
ঘুমোচ্ছে রূপালী গ্রাম দূর
নক্ষত্র লোকের স্থির বেদনা তরঙ্গে
মাটির শরীরে গেয়েছি অনেক গান
ভালোবেসে বাঁধতে চেয়েছি রাত্রির প্রাণের সুর

অস্তিত্বে নিহিত বহু স্বাদে
একটি অনন্য সৃষ্টি খুঁজে মধ্যরাতে অবিরল হিম ঝরা পাতার ভেতর
জীবনের বিস্ময় নির্জন
কবিতার মৌন দেহ আঁকে

করোটির অন্ধকারে প্রত্ন শব্দগুলি
আলো ছায়া বোনে অন্ধ রাত্রির নিঃশ্বাসে
বিগত জন্মের বহু ক্ষয়ে

সেই অসম্ভব রাত্রির জমাট দুঃখ ভারী হয়ে
বর্ণহীন শীর্ণ উপত্যকা বেয়ে ক্রমশ হারায় নিঃসীম প্রদেশে
সেই দীর্ঘরাতের সুদীর্ঘ
গর্ভে কবিতার নির্জন শরীরে জেগে ওঠা
গভীরে ব্যথিত হাহাকার
এঁকেছি নীরব রক্তস্রোতে

এঁকেছি হাহাকার
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 19 October 2020

সেই দীর্ঘরাতের সুদীর্ঘ গর্ভে কবিতার নির্জন শরীরে জেগে ওঠা মধ্যরাতের ব্যাথিত হাহাকার এঁকেছি নীরব রক্তস্রোতে....... কবিমন, একাকী প্রায়শঃ জেগে থাকে এ উন্মাদ রাতের দুপুরে কবিতার যৌবন নাদিত শব্দে ভেবে ভেবে কবে শ্যাষ হবে এ হাহাকার।....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success