দুটো হাইওয়ে Poem by Rahman Henry

দুটো হাইওয়ে

Rating: 5.0

দুটো হাইওয়ে পরস্পরকে ছেদ করে ছুটে যাচ্ছে
যে যার সীমান্তের দিকে
ছুটছে ঘোড়া, দ্রুতধামান যানবাহন;
এক পথে ছাই উড়ছে
আরেক পথে উড়ছে নিহত পাখিদের পালক
বাতাসে পাক খেতে খেতে উড়ে এসে
আমাদের গ্রামগুলোকে ঢেকে দিচ্ছে
কালোঘোড়ার লোম

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success