গোলমাল Poem by Md. Ziaul Haque

গোলমাল

গোলমাল আর হট্টগোলে,
কাঁপছে চারিপাশ,
ঠিক যেন ভূমিকম্পে কাঁপতে থাকা,
দালানের মতন!

মিশরীয় ফেরাউনের কথা পড়লো মনে,
দায়িত্ব নাকি ছিল তার,
এই সৌরজগতের ‘মাত' বা শৃঙ্খলা বজায় রাখার!
কতোই না অজ্ঞ ছিল তারা কুয়োর ব্যাঙের মতন!

আল্লাহ্‌র সৃষ্ট এই জগত সংসারের শৃঙ্খলার ভার,
কেবল তাঁরই, অন্য কারো নয়!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success