শেফালি-শিউলী ।। রহমান হেনরী Poem by Rahman Henry

শেফালি-শিউলী ।। রহমান হেনরী

Rating: 5.0

শেফালি-শিউলী ।। রহমান হেনরী



.
শেফালি গাছে যে ফুল ফোটে, আমরা তার নাম দিয়েছিলাম শিউলী; মনে আছে?

অনেক বছর পর, সংশয় জাগলো— কী জানি, ব্যাপারটা এমন নয় তো!
ওটা হয়তো শিউলী গাছ; আর ফুলটাই শেফালি। তারপর থেকে
যতবার শরৎকাকার সাথে দেখা, জিজ্ঞেস করবো করবো করেও,
বারবার ভুলে গেছি;

তোমার ওখানে, জন নিলি ব্রায়ানের শহরটাতে, ত্রিনিটি নদী; সেখানে কি
শেফালি বা শিউলী ফুল ফােটে? প্রতিবছর, দেখা হয় শরৎকাকার সাথে?
প্রিয় অভিমান, ব্লু বনেটের কথা জানি। শেফালি-শিউলীর দ্বন্দ্ব নিরসনে
কোনও তথ্যাদি পেলে,

আর নিশ্চুপ থেকো না— সোজা উড়ে এসো, শরৎ ও শেফালি-শিউলীর দেশে!
.

.
#রহমানহেনরী; #RahmanHenry
.

Monday, June 5, 2017
Topic(s) of this poem: flower,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success