ইচ্ছে ডানা Poem by Pijush Biswas

Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India

ইচ্ছে ডানা

হে মন, আজ না হয় দাও গড়িতে
সে ডানা; আজ না হয় হোক ভোর
সে ক্লান্ত দিনগুলি দাও মুছে
ভাঙ্গুক সে কারা, ভাঙ্গুক তা ঘোর
নির্লিপ্ত আশা জাগুক, না হতে ভিতে

আজ সে শ্রাবন মাঝে হোক বারি
শত ক্লেশ, শত দোষ যাক দূরে
এক দশকের গ্লানি আজ জাক ঘুচে
পত্রস্খলিত তলে পা যাক না সরে
যেথা আনন্দ ভরপুর সবারি

অনাবিল খেলার মাঝে দাও আমায়
হতে রপ্ত; আমি ভাঙ্গিব সে ঘুম
যাহা তলে বৃষ্টি ধারা গেছে নেচে-
আমি ছিলাম অর্ধচন্দ্রালোকিত
মেঘদূত তবু কেড়েছিল মোরে পাছে
তাই চাই তবু হতে সে অনচল ধূম
যেথা চলনে একদা স্বর্গে মিলিবে ঠাঁই।



[Published in his self-published book "Sobinoy", in 2018]

Thursday, August 22, 2019
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Pijush Biswas

Pijush Biswas

Srirampur, Nadia, West Bengal, India
Close
Error Success