কুন ফায়া কুন! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

কুন ফায়া কুন! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

কুন ফায়া কুন,
স্রষ্টা বলেন, হও, হয়ে যায়!
তিনি আছেন বলেই আমরা আছি,
স্রষ্টার প্রশংসায় মেতে আছে মন।

তাকাই যখন যেদিক পানে,
সুন্দরের মেলা দেখি সব খানে,
সবুজ উত্তরীয় গায়ে প্রকৃতি মা সাজে,
নান্দনিক প্রাণীর অবাধ বিচরণ তাতে!

হে খোদা! তোমার প্রেমে মশগুল আমি!
দেখাও মোরে পথের দিশা!

Tuesday, November 28, 2017
Topic(s) of this poem: god
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success