বাবা Poem by Madhabi Banerjee

বাবা

বাবা আমরা তোমার মলিন কুঞ্চিত চামড়ার বিদ্ধস্ত চেহারা দেখেছি
দিন রাত পরিশ্রমে ক্লান্ত ছিলে তুমি
তবুও সন্ধ্যাবেলা আমাদের ভাইবোনেদের নিয়ে পড়াতে বসাতে
অংক ইংরাজী ভূগোল ইতিহাস শেখাতে।
আমি অংক পারলে তোমার প্রশংসার হাসিটি
আমার মনে আনন্দ দিত। খুব ভাল লাগত আমার।
যখন আমরা তোমার হতাশার গভীরতা জানতে পারতাম
তুমি শান্ত অথচ কঠিন স্বরে বলতে
‘জীবন সর্বদা সুন্দরভাবে অতিবাহিত হয় না।
আর্থিক কিংবা শারীরিক কোনোরূপ রুদ্ধশ্বাসহীনতায়, ব্যথায়
তুমি নির্বিকার থেকেছ।
বড় হয়ে আমরা বিকল্প ব্যবস্থা করতে চেয়েছি
প্রচন্ড অসুস্থতায়ও মুখের হাসিটি অবিকৃত রেখে বলেছ
‘সামান্য কারনে ডাক্তারের কাছে যাওয়া বোকামি'
তুমি ব্যথা সহ্য করেছ।
একদিন মুখবুজে ব্যথা সহ্য করে নুতন গন্ত্যব্যের দিকে
চলে গেলে আমাদের ছেড়ে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success