রাতের গভীরে Poem by Md. Ziaul Haque

রাতের গভীরে

রাতের গভীরে রহস্যরা হাঁটে,
থলথলে দেহপসারিনীদের মতন,
রাত যত গভীর হয়,
রহস্যেরাও জীবাণুর মত বাড়ে!

আমি পূর্ণিমায় হাঁটি,
হাঁটি আলকাতরার মত,
অমাবস্যা রাতেও,
আমি রাতের ভাষা শুনতে চাই!

মাঝে মাঝে অনিন্দ্য জোনাকিরা সঙ্গ দেয়,
আমি হাঁটি পথ, একা, কোনও সাধুর মতন!


- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

Sunday, July 2, 2017
Topic(s) of this poem: night
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success