সংবাদ ও সাংবাদিকতা Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

সংবাদ ও সাংবাদিকতা

ইদানীং বাংলা সংবাদপত্র পড়া ছেড়ে দিয়েছি
পড়তে ভালো লাগে না। শুধু কাদা ছোড়াছুড়ি,
নিউজ চ্যানেল দেখাও বন্ধ করে দিয়েছি
ওগুলো এখন ভিউজ চ্যানেল, জ্ঞানের ছড়াছড়ি।

এ দেশ সাংবাদিকতায় অনেকটাই পিছিয়ে
উন্নত দেশ সবেতেই উন্নত... মানসিকতায়, নিষ্ঠায়,
তারা খবরের কাগজের প্রথম কয়েক পাতায়
নেগেটিভ খবর ছাপে না, ছাপে ভিতরের পৃষ্ঠায়।

আর আমাদের দেশে? সে সব খবর হেড লাইন
টুুইন টাওয়ার ধ্বংস হলো.... সে তো জবর খবর,
ভয়াবহ শবযাত্রার ছবি কেউ দেখতেই পেল না
সাংবাদিকরা তোলেইনি, কারন নেগেটিভ খবর।

এ দেশে ধর্ষন ও দাঙ্গা... কাগজের আগুন খবর
আগুন ছবি দুর্ঘটনা, খুন-জখম, রমণী স্নানের,
আমাদের রুচি, মানসিকতা তৃতীয় বিশ্বেরই যোগ্য
সংবাদপত্র, সাংবাদিকতা বড্ড নিম্ন মানের।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success