মাতালের বাজার Poem by Emranor Reja

মাতালের বাজার

আবুল তাবুল জীবন আমার
ভাবনগরে যায় যে রোজ
জীবন কোথায় কোথায় আছে পাইনা খোঁজ।।

এ এক মদেরও বাজার
মাতাল সকল করতেছে কারবার
ফুলের গন্ধ মন্দ আমি সাজাইছি বারবার।।

মাঝি মুনাফার লোভে বৈঠা চালায় এপার ওপারে
মাতাল একটা বেতাল সুরে বকাবকি করে
এপার থেকে চেয়ে থাকি মাতাল বেটা করছেটা কী
মাতাল হয়ে আমিও তা ক্যামনে করি।।

তামাশার বাজারে গিয়া
দয়াল আমার ভুলিয়া দুনিয়া
বাতাসে বাতাস দিয়া বানাইছে মালা।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success