স্থির হয়ে দেখেছি বুকের মধ্যে কুয়াশা নেমেছে
দেখেছি আদিম ক্লান্তি আমাকে ঘিরেছে
রক্তাক্ত আকাশ ঝরে পড়ছে নিরীহ রাতে, মুখের উপর
তবু পাঁজরের হাড়ের ভেতর শূন্য অন্ধকারে
কোন্ এক তৃষ্ণার্ত পাখির কণ্ঠস্বর
নক্ষত্রের প্রাচীন আলোয়
উড়ে যেতে চায়
ভালোবেসে কাঙাল সে শব্দ
জন্ম জন্মান্তর ধরে কত বনপ্রান্তর পাহাড় নদী ঘুরে
ফিরে ফিরে আসে মহাপৃথিবীর শূন্যের ভেতর
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Love is the comer must come must come breaking all wall to the world of loving heart Happy New Year 2020