ভাষা Poem by Md. Ziaul Haque

ভাষা

আমি মানুষ, বুঝি মানুষের ভাষা,
সোলায়মান [আঃ] এঁর মতন যদি,
জীব-জগতের সকলের ভাষা হৃদয়ঙ্গম করতে পারতাম,
তাহলে কতই না ভালো হতো!

বুঝতাম একটি গাছের ডাল কাটলে,
একটি গাছ কতোটা বিমর্ষ হয়,
বুঝতে পারতাম একটি পাখিকে শিকার করলে,
তার মা বাবা মনে মনে কতোটা আর্তনাদ করে!

আরও বুঝতাম পাখিরা গাছের শাখায় কিচিরমিচির করে,
কি এমন রহস্যময় কথা বলে নিজেদের মাঝে!


- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success