যদি পারতাম! Poem by Md. Ziaul Haque

যদি পারতাম!

যদি সোলায়মান [আঃ] এঁর মতন পড়তে পারতাম,
পৃথিবীর সকল প্রাণীকুলের ভাষা!
কতই না আনন্দের হতো সেই ক্ষণ!
তাদের দুঃখে কাঁদতাম, হাসতাম তাদের সুখে!

সৃষ্টিকর্তার কি আজব লীলা!
কাউকে আশ্চর্য ক্ষমতা দেন,
কারো কাছ থেকে আবার নেন কেড়ে!
বিশাল সৌরজগত যেন এক অদ্ভুত মায়াজাল কোনও!

পাখির সুমিষ্ট ডাকে কি যে কথা লুকিয়ে আছে,
যদি তা বোঝা যেতো একটিবার!


- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success