তোমার ঐ নগ্ন বাহু,
ছিল বিশ্রামরত,
কালো রঙের টেবিলের উপর,
হয়তো আমার স্পর্শের অপেক্ষায়!
মেঘের মতন শুভ্র বাহু,
দেখায় আরও বেশি সুন্দর,
পায় স্বর্গীয় স্বরূপ যেন,
ঐ নান্দনিক নগ্নতায়!
নগ্ন বাহু নগ্নই থাক,
ঠিক ঐ নগ্ন চাঁদের মত!
- অন্ত্যমিলহীন দশপদী কবিতা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem