কলমিলতা Poem by Md. Ziaul Haque

কলমিলতা

কলমিলতা শুয়ে আছে,
শুয়ে আছে পুকুরের পানিতে,
বিছানায় শুয়ে থাকা গাঁয়ের বধূর মত,
সবুজ, সতেজ, শীতল কলমিলতা!

মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস দেয় দোলা তারে,
প্রেমিক দেয় প্রেমিকার মনে দোলা যেমন করে,
রাজহাঁসের পাল সাঁতার কাটতে কাটতে তারে যায় ছুঁয়ে,
কলমিলতা বাসররাতে অপেক্ষারত বধূর মত লাজে মরে!

ফুলের মতন এ ক্ষণস্থায়ী জীবনে,
কলমিলতা যায় বিলিয়ে নিজেরে, চিরতরে!


- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

Sunday, September 3, 2017
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success