আমি কখনো বলবো না...
তুমি সুচিত্রার মতন সুন্দর নও!
আইনস্টাইনের মত কখনো বলবো না,
যে মেয়েদের কোনও মস্তিস্ক নেই!
আমি তোমার কদর করতে জানি,
আমি জানি তুমি মানুষ হিসেবে অনেক ভালো,
আই এও জানি যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো,
সুদক্ষ অভিনয় শিল্পীর মত ভালোবাসার ভান করো না তুমি!
তুমি যেমন তেমনই থেকো আজীবন,
আমি কখনো তোমার সত্ত্বাকে পরিবর্তন করবো না!
- অন্ত্যমিলহীন দশপদী কবিতা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem