রোহিঙ্গা Poem by Md. Ziaul Haque

রোহিঙ্গা

রোহিঙ্গা, কোনও পশুর নাম নয়!
রোহিঙ্গা একটি জনগোষ্ঠীর নাম!
তারাও মানুষ, তাদেরও প্রাণ আছে,
তাদের রক্তও লাল, ব্যথায় তাদেরও কষ্ট হয়!

যখন তাদের ঘর পোড়ানো হয়,
কয়লার উপরে মাংস পোড়ানোর মত,
তাদের নিশ্বাস ব্যাটারিবিহীন ঘড়ির মত যায় থেমে!
কান্নার ঢলে তাদের নয়ন পরিণত হয় সীমাহীন জলপ্রপাতে!

গৌতম বুদ্ধের অনুসারী হয়েও কেন তবে,
নিষ্পাপ রোহিঙ্গাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছো, বলো?

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success