তোমার সন্দেহ! Poem by Md. Ziaul Haque

তোমার সন্দেহ!

তোমার সন্দেহ!
ক্যান্সারের মতন বেড়েই চলেছে,
পাগলা ঘোড়ার মতন লাগামহীন!
থামবার কোনও লক্ষণই নেই যেন!

আমি নির্দোষ- এ কথা প্রমাণ করতে করতে,
কতোটা কাল, কতোটা যুগ পেরিয়ে গেলে,
তোমার বিশ্বাস অর্জন করতে পারবো,
বলে যাও একটিবার?

আমি তোমার সন্দেহের তীরে ক্ষত বিক্ষত,
আমি ক্লান্ত, আমাকে আর তুমি করো না আঘাত!

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success