প্রেমানুভুতি Poem by Md. Ziaul Haque

প্রেমানুভুতি

শীতের রাতে আগুনের কাছে আসার পর,
উষ্ণ শিহরণের মতন!
প্রেমানুভুতি উঠে জেগে,
যতবার সে আসে, যতবার কথা হয়!

ছোটবেলায় ক্লাসের সহপাঠিনীর প্রতি,
মাদকের আকর্ষণের মতন,
একই টান, একই মোহ করি অনুভব,
সেই একই কাঁপন যায় ছুটে, শিরায় শিরায়!

তবু কোথায় যেন একটা বাধা!
হয়তো মনের মাঝে চীনের মহাপ্রাচীর আছে!

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success