দেশে - বিদেশে Poem by Malay Roy Choudhury

দেশে - বিদেশে



"দেশে-বিদেশ"
পতাকা উত্তোলনের জন্য উনি দড়ি টানলেন
পতাকা খুললো না
ফুলসুদ্ধ পুঁটলি ওনার পায়ের কাছে এসে
আছড়ে পড়ল
উনি পতাকাহীন আছোলা দণ্ডের দিকে তাকিয়ে
স্যালুট দিলেন
যথারীতি কিছুক্ষণ দেশপ্রেমের বাজনা বাজলো
ততোক্ষণ উনি গম্ভীর মুখে স্যালুট অবস্হায়

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success