প্রেমের সংজ্ঞায়ন Poem by Md. Ziaul Haque

প্রেমের সংজ্ঞায়ন

প্রেমের সংজ্ঞা কি দেবো?
পাই না ভেবে তা,
প্রেম কখনো আশীর্বাদের নাম,
কখনো বা সীমাহীন অভিশাপ কোনও!

প্রেম কখনো স্বর্গের আরেক নাম,
প্রশান্তির বাহক,
কখনো নরকও মানে হার তার কাছে,
অন্তহীন অনলে হৃদয় জ্বলে!

আমি প্রেমিক, প্রেম কি তা ভালো করেই উপলব্ধি করি,
প্রেম আমাকে বাঁচতে শেখায়!

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

Friday, September 29, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success