আমি তাকাইনি ফিরে Poem by Md. Ziaul Haque

আমি তাকাইনি ফিরে

সেই শেষ বিদায়ের ক্ষণে,
অশ্রুসজল নয়নে,
‘বিদায়' বলে যাবার কালে,
আমি তাকাইনি ফিরে!

যদি ফিরে তাকাতাম একটিবার,
হয়তো তোমার অশ্রুসিক্ত আঁখি দেখতে পেতাম,
হয়তো আমি আর পারতাম না যেতে তোমায় ছেড়ে কভু,
হয়তো আবারো মিলন হতো তোমার আমার!

কিন্তু আমি তাকাইনি ফিরে,
হয়তো ভালোবাসা শেষ নিশ্বাস ত্যাগ করেছিল তাই!

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success