সম্পর্ক Poem by Mousumi Bhowmik

সম্পর্ক

সম্পর্ক
*****
গেরস্তের আলোকিত মাঠেও সাঁঝ নামে
প্রজ্জ্বলিত প্রদীপে আলোকিত হয় ঘরদোর, যাপনও।
তুমি শুধু বাউলের দেহতত্ত্ব দেখেছ গোঁসাই
নেহাতই দেহাতি মনজুড়ে থাকা স্বপ্নগুলোর উড়াল ছুঁতে পারলে না!
যেখানে রোদের আলাপী গন্ধে রোজ সকাল হয়
অনুরাগ জমা হয় বিকেলের পড়ন্ত আভায়।
জীবনের কত না সম্পর্ক
অনায়াসে চলতে থাকে যা বহুকাল
হয়ত মৃত্যু অবধি।
যদি সে খোঁজ ভুল হয়
গেরস্তের একাকী ভ্রমণে তখন শুধুই কীর্তনাঙ্গ।

কুয়াশা ঘন হলেও বৃষ্টি নামে কি প্রতিটি আশ্বাসে?

Monday, November 16, 2020
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success