দেবদূত Poem by Soumen Chattopadhyay

দেবদূত

Rating: 5.0

নির্জনে দেখেছি অস্তিত্বের নির্জন দহন
যা আমাকে ক্লান্ত করে
দিগন্ত পোড়ার শব্দ
জেগে থাকে আমার শরীরে
সুদীর্ঘ যুগের দীর্ঘ পরমায়ু
স্মরণীয় হয়ে আছে
মানুষের বেদনার অন্ধকারে
পৃথিবীর ফসলের হলুদ সন্তান
বেঁচে থাকে অন্ধের ব্যাথিত
স্পর্শ অভিজ্ঞতা নিয়ে

সন্ধ্যার ঘুমন্ত বৃক্ষের পাতারা
শরীরের প্রতিকৃতি দেখেছে মাটিতে
আজ তাদের স্মৃতির করতলে
প্রার্থনার কোনো ভাষা নেই
শুভ আকাঙ্ক্ষারা শুয়ে আছে
হৃদয়ের এক কোণে
তুমি এসো অমৃতের সমস্ত পথের সুরে
সেইতো তোমার জীবনের গান
দিয়ে যাও শূন্য করতলে

দেবদূত
Thursday, February 13, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 13 February 2020

শুভ আকাঙ্ক্ষারা শুয়ে আছে হৃদয়ের এক কোণে তুমি এসো অমৃতের সমস্ত পথের সুরে/// সুন্দর অনবদ্য প্রকাশ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success