সকলেই স্বার্থপরের মতন,
নিজের স্বার্থ রক্ষার প্রতিযোগিতায় নেমেছে,
প্রতিযোগিতার সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটির মত,
পাগলা হাতির মত পদদলিত করে এগিয়ে যেতে চায় সবাই!
‘মানবতা' আজ জাদুঘরে,
মানবতার গায়ে আজ রাজ্যের মরীচিকা!
মানবতা চিরন্তন নির্বাসনে হায়!
মানুষ পশুর সমতুল্য আজ!
এ এক আজব সময়ের অংশ সবাই,
হয়তো সময়টা আজব নয়, আমরাই আজব!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem