প্রতিবাদে বিশ্বাসী আমি,
তবে তা নান্দনিক হতে হবে,
ঠিক ভিঞ্চির মোনালিসার মত,
এক ঐশ্বরিক দীপ্তি ও মুগ্ধতা ছড়াবে তা!
সৃষ্টিকর্তা সৌন্দর্যে বিশ্বাসী,
তাইতো এতো সুন্দর,
ও দৃষ্টিনন্দন করে,
সৌরজগতের সমস্ত কিছু করেছেন সৃজন!
স্রষ্টার এই অপরূপ সুন্দর সৃষ্টির মতই,
প্রতিবাদের ভাষাও হোক সৌন্দর্যে পরিপূর্ণ!
- অন্ত্যমিলহীন দশপদী কবিতা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem