তারার মত উঠো জ্বলে!
হও পাহাড়ের মতন দৃঢ়,
পানির মত কোমল হও,
প্রয়োজন পড়বে যখন!
আকাশের মত বিশালতা নিয়ে,
আগুনের মত উচ্ছ্বাস নিয়ে,
ঝড়ের মত তীব্রতা নিয়ে,
যাও বাতাসের মত ছুটে লক্ষে তোমার!
যখনি উঠবে কেঁপে তোমার মন ভয়ে,
নামটি আমার করো মনে, আসবো পাশে ছায়া হয়ে!
- অন্ত্যমিলহীন দশপদী কবিতা
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem