হাসি তোমার সুখে, কাঁদি তোমার দুঃখে! Poem by Md. Ziaul Haque

হাসি তোমার সুখে, কাঁদি তোমার দুঃখে!

হাসি তোমার সুখে, কাঁদি তোমার দুঃখে!
বহুবার স্বার্থপর হতে চেয়েও পারিনি!
স্বার্থপরতার ভাইরাস আমার হৃদয়ে,
কখনো পারে না প্রবেশ করতে!

হয়তো বুলেটপ্রুফ গ্লাসের মতন,
ভাইরাসপ্রুফ হৃদয় আমার!
এ মন জানে শুধুই ভালোবাসতে,
এ মন জানে শুধুই কাছে আসতে!

আমার হৃদয়ে যে ভালোবাসার বাগান আছে,
সেই বাগানে জানাই তোমায় সাদর আমন্ত্রণ!

- অন্ত্যমিলহীন দশপদী কবিতা

Wednesday, October 11, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success