চোখ খুলে দেখো [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

চোখ খুলে দেখো [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

চোখ খুলে দেখো!
দেখো কি স্বচ্ছ লাগে সব,
সমুদ্রের পানির মতন,
মনটাকে স্থির রাখো মাধবকুণ্ড হ্রদের মত!

দেখো কি সুন্দর সবকিছু!
অসাধারণ, মায়াবী, লাউয়াছড়া বনের মত,
দেখো, অনুভব করো, বোঝো!
তুমিই প্রকৃতি, প্রকৃতি ডাকছে তোমায়!

"এখানে এসো, এখানে এসো" শেইক্সপিয়ারের মত আহ্বান জানাই,
এসো প্রকৃতির বুকে, নাও ডেকে তারে, বাহুডোরে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success