ভাতের জন্য Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

ভাতের জন্য

গরীব রোজ লম্বা পথ চলে
ভাতের জন্য হন্যে
ধনী রোজ লম্বা পথ চলে
খাবার হজমের জন্যে।
কারোর ঘরে শুধু নিস্তব্ধতা
ভাঁড়ে মা ভবানী
করো অবস্থা হয়ত আরও করুন
আমি কি আর জানি!
কেউ মনের মানুষের জন্য
মুখের ভাত ছেড়ে দেয়
কেউ মাছে ভাতে থাকতে
মুখ ফিরিয়ে নেয়।
কেউ বাঁচার জন্য খায়
কেউ খাওয়ার জন্য বাঁচে
সময় পেলে এ নিয়ে একটু ভেবো
তোমার লাঞ্চ ডিনারের মাঝে।

Tuesday, December 12, 2017
Topic(s) of this poem: food,home
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success