মুখোস Poem by Parimal Kumar Das

মুখোস

মুখোস ©pkdas161217
যে মুখে শিশুর মতন হাসি আছে
যে মুখে শিশুর মতন আকুতি আছে
যে মুখে শিশুর মতন বিশ্বাস আছে
যে মুখে শিশুর মতন আশ্রয় আছে
যে মুখ অকৃএিম, অনাচ্ছাদিত
যে মুখে নিঃশর্ত ভালোবাসা আছে;
সে মুখ কি এতই দুর্লভ, বিপন্ন?
চারপাশে যে মুখোসের সমারোহ,
যদি সেটাই সত্যি হয়
তবে আদিমতাই শ্রেয় ।

Saturday, December 16, 2017
Topic(s) of this poem: realisation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success