বাউল দেহের জলগন্ধ Poem by Soumen Chattopadhyay

বাউল দেহের জলগন্ধ

Rating: 5.0

বাউল দেহের জলগন্ধ
সৌমেন চট্টোপাধ্যায়

স্মৃতির সন্ধ্যার
দূর মাঠে মনে হয় বিনম্র দুঃখের
জন্ম হয়েছিল

যদিও অস্তিত্বে
সকালের সফলতা রেখেছে সূর্যের
সোনালী রোদের আভাসুরে
বাউল দেহের জলগন্ধ

মোহময় অন্ধকারে এক
বিষাদের দেশে
ছেড়া জলছবি
চিরকাল বিদ্ধ করে যায়
মানুষের মন

বিষন্ন মাটির করোটির ভেতরে মৃত্যুর
মায়াধ্বনি ভাসে

তবু পৃথিবীর ধূপছায়া আলোরেখা
নিজস্ব আজানে হৃদয়ের
অতলে এঁকেছে
স্থির আলপথ
পৌষের প্রচ্ছদে শস্যক্ষেত
গোধূলি ধুলোটে
শান্ত স্বরলিপি

এখানে এখন সেই গোধূলির মাঠে
তোমার ব্যাথার মুখ ভাসে
বেদনার নদী
নিয়ে যায় অচেনার দেশে

সেখানে নির্বাক আকাঙ্খারা
স্মৃতির বিস্তৃত সন্ধ্যার দুঃখিত মাঠে
সারাক্ষন জেগে থাকে হাতের গভীর
আঁজলায় রাখা
বাউল দেহের জলগন্ধে

বাউল দেহের জলগন্ধ
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 27 March 2020

The silent desires Will open the wings of hope To enjoy the life

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success