প্রমোদ দাশগুপ্ত কলোনিতে অগ্নিকাণ্ড Poem by Malay Roy Choudhury

প্রমোদ দাশগুপ্ত কলোনিতে অগ্নিকাণ্ড

প্রমোদ দাশগুপ্ত কলোনিতে অগ্নিকাণ্ড
(স্টাফ রিপোর্টার, উল্টোডাঙা, ২১শে এপ্রিল)
উয়ারা-উয়ারা-উয়ারা-উয়ারা

কে খেলে আগুন নিয়ে মুখ নীচু করে আমি জানতে চাই
উচ্চস্বরে কেঁদেছে আগুন, দিশেহারা বাঁশের দরমা চট অপ্রস্তুত
ভোট এসে গেছে রেলপথে পোড়ানো বিদ্যুৎ তারে তামা
একদল উত্তেজিত দমকল যেটুকু বোতলে দুধ তাও
ব্যক্তির পিছন দিকে আহত মহিলা কোলে শিশু
কীভাবে আগুন লাগলক

উয়ারা-উয়ারা-উয়ারা-উয়ারা
আগুন দেবার লোক নেই আর, সবাই নেভাতে চায়

অসাবধানতাহীন
যারা ভাঙচুর করবে বলেছিল
জলের পাইপ হাতে দিকবিদিক ।

তারা কারা?
উয়ারা-উয়ারা-উয়ারা-উয়ারা
উয়ারা-উয়ারা-উয়ারা-উয়ারা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success