শীতের শীতল পরশ [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

শীতের শীতল পরশ [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

শীতের শীতল পরশ,
তোমার নরম ঠোঁটের মত লাগে,
তোমার চুলের সুঘ্রাণ,
যেন বসন্তের সুগন্ধি বাতাস!

শীতের উত্তরীয় গায়ে,
তোমাকে আরও সুন্দর লাগে,
মনে হয় যেন পৃথিবীর বুকে রংধনু!
যেন পিকাসোর আঁকা কোনও ছবি!

পৃথিবীর বুকে শীতের প্রবেশ হলেই,
তোমাকেই ভাবি বারবার!

Monday, December 25, 2017
Topic(s) of this poem: winter
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success