কঠিন কিছু করো [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

কঠিন কিছু করো [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

সহজ কিছু করাতে আনন্দ আছে,
তবে কঠিন কিছু করাতে আনন্দের সাথে,
স্বস্তি আছে, আছে শান্তি, আছে প্রাপ্তি!
কঠিন কিছু করো!

ওরা তোমার স্বপ্ন নিয়ে হাসে,
হাসুক, হাসতে দাও,
পথ চলতে গেলে কাঁটা থাকবেই,
দৃঢ় সংকল্প নিয়ে যাও এগিয়ে।

নিজেকে প্রমাণ করে দাও, তুমি তুচ্ছ নও,
সবাইকে দেখিয়ে দাও, তুমিও সফল, তুমিও জয়ী!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success