তবুও অর্থহীনভাবে
এক একটা দিন চলে যায়
কুয়াশার চাদর মুড়িয়ে
ব্যাস্ত শহরটা হঠাৎই ডুবে যায়
ধূসর নিস্তব্ধতায়....
তখন উত্তরি হাওয়া উড়িয়ে
শীতের বাতাস বয়ে যায়
আমার বারান্দায়
হলুদ পাতারা মুখ থুবড়ে
এলোমেলো এখানে সেখানে
অহেতুক মন খারাপের ছবি
একে চলে অবিরাম
অবিরাম অবিরাম মন খারাপের গান
কেবলই বেজে চলে
হৃদয়ের কোনো কোনে
কোনো এক লুকানো কোঠরে.....
জীবন যাপনের অভ্যস্থ নিয়মেও
পরে অনভ্যস্ততার ছায়া...
মুহূর্তেই অর্থহীন লাগে সবকিছু
এইযে বেঁচে থাকা...
সংসার সংসার খেলা,
এই ভালোবাসা বাসি
পাওয়া না পাওয়ার বেদনা
হা-হুতাশ, হৃদয়ের জ্বালা
মিছেমিছি কেনো এতো আয়োজন...
দিনের শেষে ঝরে যাওয়া পাতার মতো
ঝরে যাবো..
চলে যাবো..
ফিরবোনা যদি কোনো দিন আর
তবে কেন এতো তোলপাড়
বিগ্রহ-যুদ্ধ ও ঝড়....
সবার জন্যই তো নির্ধারত হয়ে আছে
একটি সাড়ে তিনহাতের ঘর....
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
just excellent, stupendous feeling about forever going......great