প্রথম প্রেমের পরশ [বিশপদী গল্পিতা: গল্প + কবিতা] Poem by Md. Ziaul Haque

প্রথম প্রেমের পরশ [বিশপদী গল্পিতা: গল্প + কবিতা]

বাসতাম ভালো তাকে,
বেশ দূর থেকে,
স্কুলে যেতাম একটি কারণেই,
দেখবো প্রাণভরে শুধু তাকেই!

আমি ভালোবাসি তাকে,
জানার পরে দিলো ধমক আমাকে,
ক্লাসের দৈত্যের মত দেখতে ক্যাপ্টেন,
ঠিক যেন সিনেমার ভিলেন!

তার কথা লাগলো আমার আত্মসম্মানে,
দিলাম রেগে ঘুষি তার চোখের কোণে!
চোখটি তার হলো সিঁদুরের মত লাল,
দেখার মতই ছিল তার দিশেহারা হাল!

এই ঘটনা ঘটার পরে মনটা আমার,
কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হলো আবার,
জপলাম মনে মনে আল্লাহ্‌র নামটি,
পড়বে কখন ছুটির ঘণ্টি?

ছুটির ঘণ্টা বাজতে না বাজতেই,
ব্যাগ গুছিয়ে ছুটলাম বাড়ির পথেই,
পেছন ফেরে দেখি ভিলেন ও তার বন্ধুরা,
দিলাম দৌড় আমি ঝড়ের মত পাগলপারা!


গল্পিতা [গল্প + কবিতা]:

১। মোঃ জিয়াউল হক উদ্ভাবিত সাহিত্যের একটি নতুন ধারা যেটির সৃষ্টি হয়েছে গল্প + কবিতা এই দুটি শব্দের সমন্বয়ে। এককথায়, এটি সেই ধরণের গল্প যেটিতে পদ্য এবং গদ্য দুটোর গুণাবলী বিদ্যমান। ইংরেজিতে এটিকে বলা হয়, Poestory [Poetry + Story]।

২। গল্পিতার আরেকটি সংজ্ঞা হচ্ছে এই যে এটি একটি কবিতা যেটি একটি গল্প বলে। অন্যভাবে বললে বলা যায় যে, এটি একটি কবিতা যেখানে কাব্যিক ভাষায় একটি গল্পকে প্রকাশ করা হয় অথবা কবিতার ভাষায় একটি গল্প বলা হয়।

Poestory [Poetry + Story]:

1. A new genre of writing in literature [or a new literary form] that is created by Md. Ziaul Haque by blending two words i.e. poetry + story. In a word, it is a type of writing where a story has both the qualities of poetry and prose. In Bangla it can be called 'গল্পিতা' [গল্প + কবিতা].

2. It also means a poem that tells a story. In other words, it is a poem where a story is told in a poetic way.

Wednesday, January 10, 2018
Topic(s) of this poem: love,poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success