প্রিয় বন্ধু [দশপদী গল্পিতা: গল্প + কবিতা] Poem by Md. Ziaul Haque

প্রিয় বন্ধু [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

মনে পড়ে ছোটবেলার প্রিয় বন্ধুর কথা,
একদিন এসে বললো আমায়,
চল ঘুড়ি উড়াই,
আমিও সম্মতি দিলাম এক নিমিষেই!

ঘুড়ি ও নাটাই হাতে,
দুই বন্ধু ছুটলাম মাঠের পানে,
দেখতে না দেখতেই উড়লো ঘুড়ি আকাশে,
ঠিক যেন বিশাল কোনও পাখির মত!

ঘুড়ি উড়তেই থাকে সন্ধ্যা অবধি,
অতঃপর ঘুড়ি ও নাটাই হাতে ঘরে ফেরা!

গল্পিতা [গল্প + কবিতা]:

১। মোঃ জিয়াউল হক উদ্ভাবিত সাহিত্যের একটি নতুন ধারা যেটির সৃষ্টি হয়েছে গল্প + কবিতা এই দুটি শব্দের সমন্বয়ে। এককথায়, এটি সেই ধরণের গল্প যেটিতে পদ্য এবং গদ্য দুটোর গুণাবলী বিদ্যমান। ইংরেজিতে এটিকে বলা হয়, Poestory [Poetry + Story]।

২। গল্পিতার আরেকটি সংজ্ঞা হচ্ছে এই যে এটি একটি কবিতা যেটি একটি গল্প বলে। অন্যভাবে বললে বলা যায় যে, এটি একটি কবিতা যেখানে কাব্যিক ভাষায় একটি গল্পকে প্রকাশ করা হয় অথবা কবিতার ভাষায় একটি গল্প বলা হয়।

Poestory [Poetry + Story]:

1. A new genre of writing in literature [or a new literary form] that is created by Md. Ziaul Haque by blending two words i.e. poetry + story. In a word, it is a type of writing where a story has both the qualities of poetry and prose. In Bangla it can be called 'গল্পিতা' [গল্প + কবিতা].

2. It also means a poem that tells a story. In other words, it is a poem where a story is told in a poetic way.

Wednesday, January 10, 2018
Topic(s) of this poem: friend
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success