নিঃশব্দ Poem by Soumen Chattopadhyay

নিঃশব্দ

Rating: 4.5

শব্দগুলো ভেসে যাচ্ছে শূন্যে
ভেঙ্গে যাচ্ছে শূন্য মাঠের আকাশ
দু'হাত ছড়িয়ে চলে যাচ্ছি আমি
কোন্ এক স্তদ্ধদেশে


সন্ধ্যা নেমেছে নির্জন পাহাড়ে
অরণ্যের গানে -
শুকনো পাতারা কাঁপে

এমন সময়
দু'হাত ছড়িয়ে চলে যাচ্ছি আমি অন্যদেশে

গোধূলির আত্মীয়তা সেদিনও স্পন্দন জাগাবে
আমার শরীরে,

বিষাদের কোন সুর নেই আর
শুধুমাত্র অনন্ত নৈঃশব্দ রয়ে গেলো
শব্দের ভিতর অবিশ্রান্ত আঘাতে দিনান্তে

আমার ঘুমন্ত মুখখানি রেখে দিও
তোমাদের সিক্ত বুকে গভীরে নির্জনে...

নিঃশব্দ
COMMENTS OF THE POEM
Sanzeda S K 28 March 2023

অসাধারণ 👏

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success