আকাশে আমি কসমিক স্ট্রিং
সত্তার সূহ্মতা
সৃষ্টির অন্ধকার মুহূর্ত আমাকে মোহাবিষ্ট করে
আলোর একাগ্রতায়
আমাতে আমার নিবিড় আত্মসমর্পণ
আমার ভিতরে আমারই জন্ম দেয়
নির্জন জ্যোত্স্নার কাছে আসিনি কখনও
আমি ক্রমাগত চলে গেছি
প্রবহমান অন্ধকারে...
মনের নিজস্ব খেয়ালে
খামর বাড়ি, উঠোন, টবের কয়েকটি গাছ
আর তাদের সন্ধ্যার প্রশ্বাসে
ছড়িয়ে আছি আমার কাছাকাছি মহাকাশে
আমার চারপাশে
আমার অস্তিত্বের বিমূর্ত শক্তি েহ্মত্রে -
আমার প্রার্থনার ভাঙ্গাচোরা উচ্চারন
আমার ছন্দহীন পতনের শব্দ...
কাউকে জাগাতে পারেনি
বিছিন্ন খন্ডের সঙ্গে আমার আত্মীয়তা...
গভীর রাত্রিতে এই বোধ -
আমার ক্ষতবিক্ষতএকাকীত্ব -
শিকড়ে নির্নিমেষ চোখে
চেয়ে থাকতে বাধ্য করে...
এখন দেশকালের প্রান্তে
কতগুলি পৌরাণিক রেখা
আমার ভেতরে
তোমার জন্ম দেয়
আর তোমার ঘুমন্ত আঙ্গুল ছুঁয়ে
আমি ক্রমশ ছড়িয়ে যাই
শব্দহীন
নহ্মত্রে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem