ঝড়ের শেষে [দশপদী গল্পিতা: গল্প + কবিতা] Poem by Md. Ziaul Haque

ঝড়ের শেষে [দশপদী গল্পিতা: গল্প + কবিতা]

মনে পড়ে ছেলেবেলার সেই কালবৈশাখী,
একদিন তুমুল বৃষ্টিপাতের শেষে,
তখনো দমকা হাওয়া বইছিল,
টর্চলাইট নিয়ে বাইরে বেরুনোর প্রস্তুতি নিলাম।

মা বাবার চোখকে ফাঁকি দিয়ে,
রীতিমত চোরের মতন,
আম গাছের নীচে গোয়েন্দার মতই,
ঝড়ের শেষে আম কুড়াতে লাগলাম।

অনেক খোঁজার পরে একটি বা দুটি পেলেই,
মনে হতো বিরাট পুরস্কার পেয়ে গেলাম যেন!

Sunday, January 14, 2018
Topic(s) of this poem: childhood
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success