রঙ্গবতী [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

রঙ্গবতী [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

রঙ্গবতী মেয়ে তুমি,
আছো রঙের পশরা সাজিয়ে,
দিবানিশি চারপাশে আমার,
চোখ বুজলে তুমি, চোখ খুললেও তুমি!

আমি অস্থির বায়ুর মতন,
ছুটি এদিক ওদিক পানে,
যেন পাগলা ঘোড়া এক,
তোমার প্রেম করেছে পাগল আমারে!

রঙ্গবতী তোমার ঐ রাঙা ঠোঁটে,
এখনো কি আমার স্পর্শ অনুভব করো?

Thursday, January 25, 2018
Topic(s) of this poem: beautiful
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success