ফুল হয়ে ঝরে যায় তারা Poem by Emranor Reja

ফুল হয়ে ঝরে যায় তারা

চিরচেনা জায়গাগুলো অচেনা থেকে যায়
চিরচেনা মানুষগুলো ফুল হয়ে ঝরে যায়।।

আকাশ জুরে জোছনা উড়ে
নদীর জলে জোয়ার আসে
জোয়ারজলে ঘাটের নৌকা হাওয়া হয়ে যায়
ভালোবাসার মানুষগুলো জোয়ারেই ভেসে যায়।।

ধানের মাঠে মাজার হাটে
খেলার মাঠে কলসি ঘাটে
আজন্ম সেই স্মৃতির সাথে
জমা হওয়া অনেক কথা অবলাই থেকে যায়।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Emranor Reja

Emranor Reja

Bazarchartall
Close
Error Success