এসো হে বৈশাখ! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

এসো হে বৈশাখ! [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

এসো হে বৈশাখ!
নব জাগরণে এসো!
এসো কালবৈশাখীর দোলায়,
এসো প্রাণের কাছে!

বৈশাখ তুমি ফুলের মতন,
ছড়াও সৌন্দর্য, ছড়াও রং,
বৈশাখ তুমি আলোর মতন,
আলোকিত করো ভেতর, বাহির!

রং, রূপ আর গানের সুরে,
বৈশাখ আসে ফিরে, বারেবারে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success