তোমায় সুখে রাখতে চাই [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

তোমায় সুখে রাখতে চাই [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

আমার জীবনে আর কোনও স্বপ্ন নাই,
শুধু তোমাকে সুখে রাখতে চাই,
এটা তোমায় পটানোর ফর্মুলা নয় কোনও,
আমার অন্তরের কেন্দ্র হতে আসা সাদা সত্য!

তোমায় সুখে রাখা মানে আমি সুখে থাকা,
তোমার মুখে হাসি ফোটানো মানে আমি হাসা,
তোমায় প্রেমের চাদরে জড়ানো মানে আমি প্রেম পাওয়া,
তোমার স্বস্তি মানে আমার আত্মার প্রশান্তি!

যখনই তোমাকে একপলক দেখি,
আমার মনের সকল বিষণ্ণতা হাওয়ায় মিলায়!

Wednesday, May 2, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success