মেঘ আর মানুষ Poem by Mousumi Bhowmik

মেঘ আর মানুষ

মেঘ আর মানুষ
মৌসুমী ভৌমিক
===============
আমার চারপাশে যত মানুষ দেখি
সবাইকে আমার মেঘ মনে হয়।

সবসময় যেন উড়ে উড়ে চলছে -
স্থির নেই কেউ।

এত বিষাদ, এত দুঃখ কথায় কথায় -
মনে হয় এখুনি বৃষ্টি ঝরবে।
এত এত জল বয়ে নিয়ে চলেছে
নিঃশব্দে -

মেঘ আর মানুষে এখন আর
কোনো তফাৎ দেখি না।

Thursday, May 10, 2018
Topic(s) of this poem: nature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success