মূর্তি Poem by Mousumi Bhowmik

মূর্তি

মূর্তি
মৌসুমী ভৌমিক
============
মূর্তিতে প্রাণ নেই। জড়, অবয়বমাত্র।
নেই সুখ, নেই দুখ, নির্বাক।
নিঃশব্দের রাজ্যে তার বিচরণ
প্রতিবাদও নেই নিজের। নেই বিষন্নতাও।
চুন কালি মেখে, লাঠি পাথরের আঘাতে
মাথা হীন হয়েও দাঁড়িয়ে থাকে অক্লেশে।
রাজনৈতিক, ধর্মীয় যত বিরুদ্ধতা আছে
সবকিছুর জবাবে তাই মূর্তি ভাঙতে পারো।

সে তরবারি ধরবে না
সে ইঁটের বদলে পাটকেল ছুঁড়বে না
সে বাড়ি গিয়ে হুমকি দেবে না
তার মাথার বদলে তোমার মাথা চাইবে না
তাই সদর্পে মূর্তি ভাঙো।
জাহির করো নিষ্প্রাণ মূর্তির কাছে
তুমি কতটা বলীয়ান ।

Friday, May 11, 2018
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success