সেজদারত মানুষ আমার
আমারপ্রিয় আপনজন
মানুষ মন্দির মানুষ মসজিদ
মানুষ মানিক রতন।।
মানুষ তইয়্যা মসজিদ খোঁজ
এ কেমন তুমি
ফুলের গন্ধে মাতাল তুমি ভুলে ফুলভূমি
ফুলের প্রেমে মগ্নমন জানে গন্ধের কারন।।
মানুষের মনে থাকে দেশ
বাইরে থাকে বেশ
দেশে বেশে সেজদা দিলে মানুষ হয় অশেষ
অশেষ মানুষ অসীম প্রভুর সাথে সদা কানেকশন।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem