তোমার ভালোবাসার তৃষ্ণায় [অন্ত্যমিলহীন দশপদী কবিতা] Poem by Md. Ziaul Haque

তোমার ভালোবাসার তৃষ্ণায় [অন্ত্যমিলহীন দশপদী কবিতা]

তোমার ভালোবাসার তৃষ্ণায়,
তোমার মধুর পরশের অপেক্ষায়,
তোমার সুরেলা কণ্ঠের সুরে মন রাঙাতে,
প্রতিদিন ভিখারির মত বসে থাকতেও সম্মত আছি!

মাঝে মাঝে এও মনে হয়,
আকাশের সমান মুখ হতো যদি আমার!
অথবা তার চেয়েও বিশাল,
তোমার প্রেমের মদিরা করতে পারতাম পান ইচ্ছেমত!

মাছ যেমন পানির বাইরে এলে পানির মর্ম বোঝে,
যাও আড়ালে যখন ভালোবাসার মর্ম আমি বুঝি তখন!

Saturday, May 19, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Md. Ziaul Haque

Md. Ziaul Haque

Sylhet, Bangladesh
Close
Error Success